৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

ধুনটে বোরো ধান সংগ্রহ শুরু: ন্যায্যমূল্যে ক্রয়ের লক্ষ্য ১,৬১৪ মেট্রিক টন

spot_img

ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনট উপজেলায় সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান ক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। চলতি মৌসুমে সরকারিভাবে ১ হাজার ৬১৪ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টায় ধুনট খাদ্য গুদাম চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী।

অনুষ্ঠানে জানানো হয়, আগামী ৩১ আগস্ট পর্যন্ত সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা, যা কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ফারুক হোসেন, বগুড়া জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি ও যুথী অটো রাইস মিলের স্বত্বাধিকারী হায়দার আলী হিন্দোল, বগুড়া জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক ও ধুনট উপজেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা চালকল মালিক সমিতির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, ধুনট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান, উপজেলা খাদ্য পরিদর্শক তরিকুল ইসলাম এবং ধুনট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) ছানোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগের ফলে স্থানীয় কৃষকরা সরাসরি সরকারি ব্যবস্থাপনায় ধান বিক্রির সুযোগ পাবেন, যা তাদের আর্থিকভাবে উপকৃত করবে এবং কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলবে।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ