১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

spot_img

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করে তুলতে মানবিক উদ্যোগ নিয়েছে বসুন্ধরা শুভসংঘ। সংগঠনটির পক্ষ থেকে ২০টি পরিবারের নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে, যা তাদের জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

শুক্রবার সকাল ১০ টায় উপজেলার সান্তাহার পৌর শহরের বশিপুর শখের পল্লী বিনোদন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে সেলাই মেশিন তুলে দেন সান্তাহার পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন ভুট্টু।

অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম সুমনের সভাপতিত্বে ও সহ সভাপতি আহসান হাবীব তুহিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন ও সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের সিনিয়র কর্মকর্তা মামুন, বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান টুলু, কালের কন্ঠের ফটো সাংবাদিক ঠান্ডা আজাদ, উপজেলা প্রতিনিধি তরিকুল ইসলাম জেন্টু, বসুন্ধরা শুভসংঘের আদমদীঘি কমিটির সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম শাকিল, সহ সভাপতি শাহিনা জোয়ারদার, যুগ্ম সম্পাদক আশিকুজ্জামান ছোটন, সাংগঠনিক সম্পাদক শাকিলা আক্তার, কোষাধ্যক্ষ ফিরোজ হোসেন, দপ্তর সম্পাদক রঞ্জন কুমার ও প্রশিক্ষক ছায়া আক্তার।

অনুষ্ঠানে জানানো হয়, উপকারভোগী নারীদের তিন মাসব্যাপী বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান শেষে তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ফলে তারা অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে আয়মুখী কর্মকাণ্ডে যুক্ত হতে পারবেন।
বিনামূল্যে সেলাই মেশিন পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন শারমিন আক্তার মীম, ববি খাতুন, ছনিয়া আক্তার ও সামিয়া সহ অন্যান্য সুবিধাভোগীরা।

তাঁরা জানান, এই সহায়তা তাদের জীবনে নতুন আশার আলো জ্বালিয়েছে এবং পরিবার পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন বলেন, এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। বসুন্ধরা শুভসংঘের সহযোগিতায় ২০টি পরিবার আজ প্রশিক্ষণ ও সেলাই মেশিন পেয়েছে, যা তাদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে। নারীরা ঘরে বসেই আয় করতে পারলে সন্তানদের শিক্ষা ও পারিবারিক ব্যয় নির্বাহ সহজ হবে বলেও তিনি উল্লেখ করেন।

সান্তাহার পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু জানান, এ ধরনের সামাজিক উদ্যোগ নারীদের ক্ষমতায়ন ও সমাজের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ