
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার নন্দীগ্রামে ১১০ পিচ ইয়াবাসহ বিভিন্ন মামলায় ৬ জনকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ এর দিকনির্দেশনায় এবং নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম এর নেতৃত্বে সোমবার রাতে উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের চকরামপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
এসআই রাজীব সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযানে চকরামপুর এলাকার রইস উদ্দিনের ছেলে ইউনুছ আলী ও হাফিজার রহমানের ছেলে সুজন আলীকে ১০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেন। এছাড়াও নন্দীগ্রাম ফোকপাল এলাকার কুরবান মণ্ডলের ছেলে রতন মণ্ডল এবং শেরপুর উপজেলার রসুল বাড়িয়া এলাকার সুকুর আলীর ছেলে এনামুল হককে আটক করা হয়।অন্যদিকে ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে ফোকপাল এলাকার ফরিদ শেখের ছেলে ওয়াজেদ হোসেন ও কল্যাণনগর এলাকার হবিবর রহমানের ছেলে সিপন আলীকে গ্রেফতার করে পুলিশ।
মঙ্গলবার (১৯ মে) সকালে গ্রেফতারকৃত ৬ আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ দমন ও মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম বলেন, “মাদক ও বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতারে পুলিশের চলমান অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিয়মিত কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”




