১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

সাবেক এমপি লালুর সহায়তায় দৃষ্টি ফিরে পেলেন জুলাই-যোদ্ধা শাজাহানপুরের রুবেল

spot_img

জুলাই-আগস্টের আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে দীর্ঘদিন চোখে বুলেট নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছিলেন বগুড়ার শাহজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়ন যুবদলের অন্যতম সদস্য রুবেল আহম্মেদ। অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা ও অস্ত্রোপচার করাতে না পারায় তিনি প্রায় দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধকারে দিন পার করছিলেন।
রুবেলের এমন অসহায় অবস্থার খবর পেয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. হেলালুজ্জামান তালুকদার লালু তার পাশে দাঁড়ান। তিনি দ্রুত রুবেলকে ঢাকার আই কেয়ার (বাংলাদেশ আই) চক্ষু হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করেন এবং সার্বিক চিকিৎসা তত্ত্বাবধানের দায়িত্ব নেন।
পরবর্তীতে গত ১৪ জুন রাতে রুবেলের চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসকদের নিবিড় পরিচর্যা ও চিকিৎসার ফলে তিনি আবারও দৃষ্টিশক্তি ফিরে পান। দীর্ঘ অন্ধকারের পর নতুন করে আলোর মুখ দেখেন এই জুলাই-যোদ্ধা।
তবে সফল অস্ত্রোপচারের পরও রুবেলের সংগ্রাম শেষ হয়নি। পরিবার সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তিনি আর্থিক সংকট ও শারীরিক জটিলতার সঙ্গে লড়াই করে যাচ্ছেন। এখনো পর্যন্ত তার নাম জুলাই-যোদ্ধাদের সরকারি তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। ফলে তিনি কোনো ধরনের সরকারি সহায়তা বা সুযোগ-সুবিধা পাচ্ছেন না।
রুবেলের পরিবারের দাবি, আন্দোলনে আহত একজন যোদ্ধা হিসেবে তার নাম দ্রুত সরকারি তালিকায় অন্তর্ভুক্ত করে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হোক। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
স্থানীয়দের মতে, সময়মতো চিকিৎসা সহায়তা পেয়ে রুবেল নতুন জীবন ফিরে পেলেও তার পুনর্বাসন ও দীর্ঘমেয়াদি চিকিৎসা নিশ্চিত করতে সরকারি উদ্যোগ অত্যন্ত জরুরি।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ