৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে দলিল লেখক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা

spot_img

বাংলাদেশ দলিল লেখক সমিতি (বাদলেস)-এর রাজশাহী বিভাগীয় কমিটি ও কেন্দ্রীয় কমিটির অনুমোদনে বগুড়ার শাজাহানপুর উপজেলা শাখার ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে উপজেলা শাখার সভাপতি মো. ছাইফুল ইসলাম কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এ উপলক্ষে শনিবার শাজাহানপুর উপজেলা শাখার দলিল লেখকরা নবনির্বাচিত দুই নেতাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।
এ সময় সংগঠনের নেতাকর্মীরা বলেন, উপজেলা শাখার নেতৃত্বের বলিষ্ঠ ভূমিকা, কর্মদক্ষতা, স্বচ্ছতা ও নিরলস পরিশ্রমের ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। তারা নবনির্বাচিত নেতৃবৃন্দের সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল গফুর মৃধা ও মনিরুজ্জামান মিঠুন, সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান অনু, সহ-সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান, দপ্তর সম্পাদক আজাদ হোসেন, কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন, সহ-কোষাধ্যক্ষ সোহানুর রহমান মোসলেম, কার্যনির্বাহী সদস্য আব্দুল মান্নান, আব্দুর রহিম ও এনামুল ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি আরিফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজার রহমান, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এএসএম ফেরদৌসসহ অন্যান্য সদস্যরা।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ