৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বগুড়া পৌর পার্কে ছিনতাইচেষ্টা, ছুরিসহ যুবক আটক

spot_img

বগুড়া শহরের পৌর পার্কে ছিনতাইচেষ্টার সময় ছুরিসহ এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার এক সহযোগী পালিয়ে যায়।
জানা গেছে, ভুক্তভোগী সোনাতলা উপজেলা থেকে একটি মোবাইল ফোন কিনতে বগুড়া শহরে আসেন। দোকান বন্ধ থাকায় তিনি ও তার এক সঙ্গী বিশ্রামের জন্য পৌর পার্কে বসেন। এ সময় দুই যুবক তাদের কাছে এসে এক হাজার টাকা ‘ফাইন’ দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযোগ রয়েছে, তারা ভুক্তভোগীর পেটে ছুরি ঠেকিয়ে পার্কের ভেতরের একটি নির্জন স্থানে নিয়ে যায় এবং জোরপূর্বক টাকা আদায় করে।
একপর্যায়ে অভিযুক্তরা পার্কের দেয়াল টপকে পালানোর চেষ্টা করলে ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন ও টহল পুলিশের সদস্যরা এগিয়ে আসেন। পরে অভিযান চালিয়ে ছুরিসহ এক যুবককে আটক করা হয়। তবে তার অপর সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
স্থানীয় সূত্র জানায়, আটক যুবকের নাম রাফিন। তিনি শহরের সূত্রাপুর এলাকার বাসিন্দা। তবে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে তার পরিচয় নিশ্চিত করা হয়নি।
আটক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ