২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি

বগুড়ায় সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

spot_img

এসবি নিউজ: বগুড়ার ধুনট উপজেলায় সাবেক  স্ত্রী’কে ধর্ষণের অভিযোগে আপেল মাহমুদকে (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
আপেল মাহমুদ উপজেলার চিকাশি ইউনিয়নের ছোনপচা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালের দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া ধর্ষণের শিকার নববধূকে শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ও তার জবানবন্দী রেকর্ড করার জন্য বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, ধর্ষণের শিকার নারীর (২৪) সঙ্গে আপেল মাহমুদের প্রায় ৬ মাস ধরে প্রেমের সম্পর্কের পর ২০২৩ সালের ৩ আগস্ট বিয়ে হয়। কিন্ত আপেলের পরিবারের লোকজন এ বিয়ে মেনে নিতে পারেনি। তাই পরিবারের চাপে বিয়ের মাত্র সাত দিন পর ১১ আগষ্ট আপেল মাহমুদ তার স্ত্রীকে তালাক দেয়। এদিকে বিয়ে বিচ্ছেদ হলেও গোপনে তারা আগের মতোই প্রেমের সম্পর্ক চালিয়ে যায়।

আপেল মাহমুদ ওই নারীকে ফের বিয়ে করার কথা বলে মেলামেশা করে। তারই ধারাবাহিকতায় ১৪ ফেব্রুয়ারি আপেল নারীটির বাড়িতে গিয়ে আবারও মেলামেশা করতে চায়। নারীটি তখন আপেলকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে আপেল তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

তখন নারীটির চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এলে আপেল ঘটনাস্থল থেকে কৌশলে সটকে পড়ে। এ ঘটনায় ধর্ষণের শিকার নারীটি বাদী হয়ে গতকাল শনিবার আপেল মাহমুদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে রাতেই আপেল মাহমুদকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমান পাওয়া গেছে। মেয়েটির ডাক্তারি পরীক্ষার সনদ পাওয়ার পর আদালতে এ মামলার প্রতিবেদন দাখিল করা হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ