৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

অসুস্থ গরুর মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

spot_img

এসবি ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৯ই মার্চ) সকালে রহনপুর কলেজ মোড় এলাকায় ব্যবসায়ী মো. আবুল কালামকে এ জরিমানা করা হয়। আবুল কালাম উপজেলার পুরাতন প্রসাদপুর গ্রামের মৃত ইমরান আলীর ছেলে।

গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, সকালে জানতে পারি প্রাণিসম্পদ কর্মকর্তাদের অনুমতি না নিয়ে একটি অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করা হচ্ছে। পরে ঘটনাস্থলে গিয়ে অসাধু ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে অসুস্থ গরুর মাংস জব্দ করা হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ