১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

জাহাঙ্গীরের ধাক্কায় তাজমিনুর নিহত

spot_img

নিজস্ব প্রতিবেদক :
বগুড়া শাজাহানপুর উপজেলায় দ্রুতগামী জাহাঙ্গীর পরিবহন নামের যাত্রী বাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তাজমিনুর রহমান(৫০) নামের একজন পথচারীর মৃত্যু হয়েছে।

শনিবার (৯মার্চ) রাত পৌনে নয়টায় বগুড়া ঢাকা মহাসড়কের মাঝিড়া বাস স্ট্যান্ডে এই ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি উপজেলার মাঝিড়া ইউনিয়নের ডোমন পুকুর সোনাহারপাড়া গ্রামের বাসিন্দা।

চালকের সহকারী সহ বাসটিকে আটক করে হেফাজতে নিয়েছেন বগুড়া শেরপুর হাইওয়ে পুলিশ।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ীরা বলেন, রাত পৌণে ৯টার দিকে ভ্যান চালক তাজমিলুর মহাসড়কের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে আসছিলেন। একই সময় বগুড়া দিক থেকে সিরাজগঞ্জ গামী দ্রুত গতির যাত্রী বাহী একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বাসটি একই গতিতে পালিয়ে যায়।

বগুড়া শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি ওসি আবুল ফয়সাল বলেন, মাঝিড়া বাস স্ট্যান্ডে একজন পথচারিকে মেরে রহিমাবাদ বিব্লক এলাকায় বাসটি রেখে চালক পালিয়ে যান। স্থানীয়দের দেয়া সংবাদে আমরা সেখানে গিয়ে চালকের সহকারী সহ বাসটি আটক কিরে হেফাজতে নিয়েছি। এই ঘটনায় এখনো মামলা হয় নাই।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ