২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ট্রাক চাপায় এনজিও কর্মীর মৃত্যু!

spot_img

যশোর প্রতিনিধি : যশোর-ঝিনাইদহ মহাসড়কের চুড়ামনকাটি বাজারে যশোর মুখি ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক এনজিও কর্মী পলাশ মিয়া (৩০) নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ঘাতক ট্রাকটিকে (যশোর ট-১১-৫০১১) আটক করেছে। নিহত পলাশ মিয়া ফরিদপুর জেলার নগরকান্দা থানার পাইলানপট্টি এলাকার চানমিয়ার ছেলে।

পলাশ তার ব্যবহৃত মোটরসাইকেল (খুলনা হ-১১-৪৮৬৯) চালিয়ে ঝিনাইদহে যাচ্ছিল। পথে চুড়ামনকাটি বাজারে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পলাশ নিহত হন। এ সময় স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে দেয়।

এ বিষয়ে বারোবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ বলেন, আমি অসুস্থ অবস্থায় মেডিকেলে ভর্তি আছি, ওই ট্রাকটি আটক করা হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ