২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি

ধুনটে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

spot_img

বগুড়ার ধুনটে ফাঁকা রাস্তা থেকে মাদ্রাসার এক ছাত্রীকে (১৬) অপহরণের পর ধর্ষণের মামলায় ওসমান গনি (২২) নামে এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ।

গনি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার রৌহাবাড়ি গ্রামের বেলাল হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার চালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে ফাঁকা রাস্তা থেকে ১৪ মার্চ সকাল ১০টার দিকে স্থানীয় এক মাদ্রাসার ওই ছাত্রীকে অপহরণ করে ওসমান গনি। এরপর নওগাঁ জেলা এলাকায় নিয়ে গিয়ে এক বাড়িতে ওই ছাত্রীকে আটক রেখে ওসমান গনি ধর্ষণ করে।

এ ঘটনার পরের দিন ১৫ মার্চ ওসমান গনি কৌশলে ওই ছাত্রীকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার লক্ষ্মীখোলা আয়েরপাড়ায় তার খালুর বাড়িতে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদি হয়ে ওই দিনই ওসমান গনির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে।

থানা পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ওসমান গনিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমাণ পাওয়া গেছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ