
বগুড়ার শাজাহানপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (০৯ জুলাই) সকাল ১১টায় সাজাপুর বেলপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ে টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আকরাম হোসেন,সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোমিনুল ইসলাম,শামিম হোসেন,মোহাম্মদ পারভেজ,মাহবুবুর রহমান,সাজাপুর বেলপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ, মাঝিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান জিয়াউর রহমান সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ প্রতিযোগিতায় ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট বিজয়ী ২০টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রী অংশগ্রহণ করে।
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-৩গোলে আশমেকপুর চকজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারায়।




