৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

আদমদীঘিতে ১০০ গ্রাম গাঁজাসহ এক যুবক গ্রেপ্তার

spot_img

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ১০০ গ্রাম গাঁজাসহ মহব্বত আকন্দ (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মহব্বত উপজেলার সান্তাহার ইউনিয়নের বামনিগ্রামের মৃত আনসার আকন্দের ছেলে। সোমবার সকালে তার বিরুদ্ধে থানায় একটি মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে। আদমদীঘি থানার এসআই শাহিন সরকার জানান, রবিবার সাড়ে ১১ টায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার ইউনিয়নের আজিজুলের বাড়ির সামনে রাস্তার উপরে মহব্বত আকন্দকে আটক করে। এসময় তার কাছে থেকে ১০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ