৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

উন্নয়ন নিশ্চিত করতে ধানের শীষে ভোট দিন : এনামুল হক শাহীন

spot_img

বগুড়ার শাজাহানপুরে উপজেলা মহিলা দলের উদ্যোগে ধানের শীষের নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে আয়োজিত এ সমাবেশে তিনি বলেন, পলাতক ফ্যাসিস্টরা দেশকে ফোকলা করে দিয়ে গেছে। দেশে আইনের শাসন ছিল না, সাধারণ মানুষের কোনো নিরাপত্তা ছিল না। চরম অরাজকতা ও বিশৃঙ্খলার মধ্যে দেশ নিমজ্জিত ছিল। ২৪-এর গণ-অভ্যুত্থান আমাদের একটি নতুন সুযোগ এনে দিয়েছে। দেশনায়ক তারেক রহমান যে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছেন, সে স্বপ্ন বাস্তবায়নে মোর্শেদ মিল্টনকে বিজয়ী করতে হবে।
তিনি আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মণ্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, সহ-সভাপতি ও চোপিনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্জুর কাদের মন্টু এবং গোহাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভানেত্রী কোহিনুর আক্তার, সাধারণ সম্পাদক ফৌদাউস আক্তার সুমি, সাংগঠনিক সম্পাদক জোসনা খাতুনসহ মশিউর রহমান রকি, ফারুক, মনোয়ার, বকুল, কালাম, ফৌদাউস, রাসেল ও বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ