১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

গাবতলীতে তিনমাস মেয়াদী বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

spot_img

গাবতলী (বগুড়া) প্রতিনিধি :

একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দিবে স্বচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা” এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার গাবতলীতে তোমাদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ইন্সটিটিউট এর আয়োজনে তিনমাস মেয়াদী বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন স্থানীয় মাঠে করা হয়েছে।

২৩ ফেব্রুয়ারী সোমবার ওই প্রশিক্ষণের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ‘তোমাদের জন্য’ এনজিও’র প্রতিষ্ঠাতা সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ‘তোমাদের জন্য’ এনজিও’র নির্বাহী পরিচালক প্রভাষক হামিদুল হক শিলু। তোমাদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ইন্সটিটিউট এর সভাপতি অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে এবং প্রশাসনিক কর্মকর্তা কামাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আ: সোবাহান সোহাগ। আরো বক্তব্য রাখেন কো-অর্ডিনেটর নূর আহম্মেদ সোহেল, হিসাবরক্ষন অফিসার ফরিদ আহম্মেদ মুন, প্রশিক্ষক সিফাত আহম্মেদ, তানিয়া ইসলাম, ল্যাব সহকারী মোহন, বিন্দু, সৌরভ, আতিক প্রমুখ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ