১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

দুবলাগাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের আংশিক কমিটি গঠন

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলার দুবলাগাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের আংশিক কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার বাদ জুমা মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী অধ্যক্ষ আলহাজ্ব মুহম্মদ জাফর আলমগীর, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফার্নিচার ব্যবসায়ী মো. আজিজার রহমান এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন নাসির হোসেন।

এ সময় মসজিদের খতিব মাওলানা মো. তোফাজ্জল হোসেন, পেশ ইমাম মো. মুঞ্জুরুল ইসলাম মঞ্জু, সাবেক ব্যাংকার জালাল উদ্দিন, দুবলাগাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সাধারণ সম্পাদক মো. আবু বকর সিদ্দিক রিপন, ব্যবসায়ী আব্দুল হাই, মনিরুল ইসলাম সোহেল, সাবেক ছাত্রদল সভাপতি এটিএম মনিরুল আলম, ইউপি সদস্য মোস্তফা কামাল, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শফিক, চাল ব্যবসায়ী নজরুল ইসলাম, ব্যবসায়ী আব্দুর রশিদ বাবু, সমাজসেবক রনি, তোতা, আমিনুর ও পুটুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ মসজিদের উন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং মুসল্লিদের ধর্মীয় কার্যক্রম সুন্দরভাবে পরিচালনায় সবার সহযোগিতা কামনা করেছেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ