২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ধুনটে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতায় ‘সোনার বাংলা’ চ্যাম্পিয়ন

spot_img

ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম দক্ষিণপাড়ায় গ্রামবাসীর উদ্যোগে তিন দিনব্যাপী ৩৭তম বাৎসরিক ঘোড়দৌড় প্রতিযোগিতা ও পৌষ মেলা অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় প্রায় ৫০টি ঘোড়া অংশগ্রহণ করে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৪টায় অনুষ্ঠিত ফাইনাল দৌড়ে মিলন মিয়ার ঘোড়া ‘সোনার বাংলা’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ।
মেলা আয়োজক কমিটির সভাপতি জামাল উদ্দিন সাকিদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মাহবুবু প্যারিস।
মেলা কমিটির সহসভাপতি যুবদল নেতা মোহাম্মদ আলী জন ও সাধারণ সম্পাদক বিএনপি নেতা তারিক মোহাম্মদ সাদ্দাম বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহীন, মোখফিজুর রহমান বাচ্চু ও রাশেদুজ্জামান উজ্জল।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাহজাহান আলী, নিয়ামুল আলম তালুকদার, যুবদল নেতা মনিবুর রহমান, মাহমুদুল হাসান সুমন, ছাত্রদল নেতা আলম হাসান, মিশুক বাবু সম্রাট, একে মিনু এবং স্বেচ্ছাসেবক দল নেতা শাহীন আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক দর্শক।
উল্লেখ্য, প্রতি বছর এ অঞ্চলে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ও পৌষ মেলাকে কেন্দ্র করে ব্যাপক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ