১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ধুনটে সরকারি রাস্তার গাছ কেটে বিক্রির অভিযোগ

spot_img

ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলায় সরকারি কাঁচা রাস্তার পাশের একটি মেহগনি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে আনোয়ার হোসেন তোতা নামে এক কৃষকের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযুক্ত আনোয়ার হোসেন তোতা উপজেলার মথুরাপুর ইউনিয়নের জোলাগাতী গ্রামের আব্দুল জাব্বারের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন তোতার বাড়ির পাশে থাকা সরকারি কাঁচা রাস্তার ধারে একটি মেহগনি গাছ ছিল। অভিযোগ অনুযায়ী, ৬ মে দুপুরে তিনি গাছটি কেটে স্থানীয় ব্যবসায়ী আব্দুল খালেকের কাছে ১৮ হাজার টাকায় বিক্রি করেন।
এ ঘটনায় একই গ্রামের ইয়াকুব আলীর ছেলে ইয়াছিন আলী বাদী হয়ে ৭ মে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের বিষয়ে আনোয়ার হোসেন তোতা বলেন, গাছটি তিনি নিজেই রোপণ করেছিলেন এবং সেটি কেটে বিক্রি করেছেন। তবে জায়গাটি সরকারি কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন বলে দাবি করেন। তার ভাষ্য, প্রতিপক্ষের লোকজন তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী বলেন, অভিযোগটি তদন্ত করে সত্যতা যাচাই করা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ