
নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ
নন্দীগ্রামে উপজেলা পর্যায়ের দপ্তর প্রধানদের সাথে বগুড়া-০৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে। সোমবার ২৩ ফেব্রুয়ারি বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ ভদ্রাবর্তীতে এ মত বিনিময় সভা অনুষ্টিত হয়। শুরুতেই পরিচয় পর্ব শেষে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক, বগুড়া-০৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার গাজিউল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, উপজেলা প্রাণীসম্পদ অফিসার কল্পনা রানী রায়, উপজেলা (ভারপ্রাপ্ত) স্বাস্থ্য ককর্মকর্তা ও আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, পরিসংখ্যান অফিসার রবিউল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার (ভারপ্রাপ্ত) আফতাব উদ্দিন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা নার্গিস আক্তার, পল্লী বিদ্যুতের ডিজিএম কায়সার রেজা, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।




