৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নর্দানে সাংবাদিকতা বিভাগের ষষ্ঠ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

spot_img

এনইউবিটিকে প্রতিনিধি: নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা’র (এনইউবিটিকে) সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগে আসন্ন ষষ্ঠ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাংবাদিকতা বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আগামী অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি, আয়োজনের ধরন, অতিথি তালিকা ও শিক্ষার্থীদের অংশগ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করতে বিভিন্ন প্রস্তাব ও মতামত উপস্থাপন করেন।

সভায় জানানো হয়, আগামী ২৪ ডিসেম্বর বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী, নবীন বরণ এবং প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা। এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে থাকছে ইনডোর ও আউটডোর গেমস, মিডিয়া অলিম্পিয়াড এবং ম্যাগাজিন প্রকাশনা।

সভায় উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য, ২০১৯ সালের ফল সেমিস্টার থেকে যাত্রা শুরু করে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ। প্রতিবছরই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জেএমসি ডে উদযাপন করা হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ