২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি

বগুড়ায় চোরাইকৃত অটোর মালামালসহ দেড় মাস পর ৩ চোর পুলিশের হাতে আটক

spot_img

বগুড়ায় ২টি চোরাইকৃত অটোর মালামালসহ প্রায় দেড় মাস পর ৩ জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

গতকাল রাতভর বগুড়া সদর থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল সাদিক সঙ্গীয় ফোর্স সহ শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ মিজান এর সমন্বয়ে সদর ও শিবগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেখানো জায়গা থেকে চোরাইকৃত অটোর মালামাল উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃত আসামীরা হলেন গাবতলী উপজেলার নারুয়ামালা এলাকার বাবু ফকির এর পুত্র সাজু ফকির (৪৬), শিবগঞ্জের বুড়িগঞ্জ বিলহামলা এলাকার মৃত আব্দুল জব্বার এর পুত্র রায়হান হোসেন আইন (৪২) এবং শিবগঞ্জ উপজেলার কুড়াহার গ্রামের সাকরাম হোসেন এর পুত্র মোঃ শাকিল হোসেন (২০)। মামলার এজাহার সুত্রে জানা যায় গত ১৪ই নভেম্বর বগুড়ার সাবগ্রাম এলাকার ফজলু প্রাং এর পুত্র তুহিন রহমান (২৭) এর ২টি অটো গাড়ি গ্যারেজে রেখে ঘুমিয়ে যায়। কিন্তু পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখে গ্যারেজে গাড়ি নাই। পরে পাশর্^বর্তী বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে পায় যে ৪-৫জন মুখচেনা ব্যক্তি তার গ্যারেজ থেকে গাড়িগুলো চুরি করে নিয়ে গেছে। পরবর্তীতে বগুড়া সদর থানায় গিয়ে গাবতলী উপজেলার নারুয়ামালা এলাকার বাবু ফকির এর পুত্র সাজু ফকির (৪৬), সোনাপুর এলাকার শাহাজাহান এর পুত্র আব্দুর রাজ্জাক(৪০), শিবগঞ্জের বুড়িগঞ্জ বিলহামলা এলাকার মৃত আব্দুল জব্বার এর পুত্র রায়হান হোসেন আইন (৪২), একই উপজেলার তেঘরি গ্রামের আবু তাহের এর পুত্র মোঃ রুবেল (৩৫), বগুড়া সদরের ভাটকান্দি এলাকার তোতা মিয়ার পুত্র কাঞ্চা(৩৫) এবং শিবগঞ্জ উপজেলার কুড়াহার গ্রামের মোঃ বাচ্চুর পুত্র মোঃ সাকরাম (৫০) এর নামে এজাহার দাযের করে। এরই প্রেক্ষিতে প্রায় দীর্ঘ দেড় মাস পরে অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করে পুলিশ।

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল সাদিক জানান অভিযোগ পাওয়ার পরে আমরা ছায়া তদন্ত শুরু করি, পরে সিসিটিভি ফুটেজ দেখে আসামীদের শনাক্ত করি এবং সেই হিসেবে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি। এই অভিযানে আমরা এজাহার নামীয় দুইজন সহ মোট তিনজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছি এবং বাকি আসামীদের গ্রেফতারে অভিযান চলমান আছে যেকোন সময় আমরা তাদেরকে আইনের আওতায় আনতে পারবো বলে আশা রাখছি।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ