২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বগুড়ায় ছুরিকাঘাতে যুবক আহত!

spot_img

শাজাহানপুর বার্তা ডেস্ক রিপোর্ট :
বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সজল চন্দ্র দাস নামে এক যুবক আহত হয়েছেন। বুধবার (৩১ মে) রাত সোয়া আটটার টার দিকে শহরের চেলোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত সজলকে উদ্ধার করে বগুড়ার মোহাম্মাদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সজল ঐ এলাকার খগেন চন্দ্র দাসের ছেলে। তার শহরের চেলোপাড়ায় রেফ্রিজারেটর সার্ভিসিং এর দোকান রয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন নারুলী ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মাহমুদ হাসান৷

তিনি জানান, বুধবার সকালে এক যুবক চেলোপাড়ায় আরিফ ভ্যারাইটির স্টোর থেকে একটি এনার্জি বাল্ব কিনতে আসেন। এসময় ওই যুবক ৫০০ টাকা দিলে বাল্বের দাম ১৫০ টাকা রেখে অবশিষ্ট ৩৫০ টাকা ফেরত দেন আরিফ। পরে বিকেলে ওই যুবক আরিফের দোকানে এসে জানায় তাকে ২৫০ টাকা ফেরত দিয়েছে। এই নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে ওই যুবক আরিফকে মারধর করে।

এ ঘটনায় চেলোপাড়া ব্যবসায়ী মালিক সমিতির নেতারা বিচার করে মীমাংসা করে দেন। বিচারের সময় সজলও মালিক সমিতির পক্ষে উপস্থিত ছিলেন। মীমাংসার পরেই সজলকে এক দুর্বৃত্ত ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহরের মোহাম্মাদ আলী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় জড়িতকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ