২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

বগুড়ায় পৃথক মাদক বিরোধী অভিযানে হেরোইন ও ফেন্সিডিলসহ গ্রেফতার ৪

spot_img

শাজাহানপুর বার্তা ডেস্ক রিপোর্ট:

বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তারের তত্তাবধানে ডিবির ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহর নেতৃত্বে টিম ডিবির পৃথক পৃথক মাদক বিরোধী অভিযানে ১০ গ্রাম হেরোইন ও ৬৫ বোতল ফেন্সিডিলসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

ডিবির একটি টিম ইং ০২/০৬/২০২৩ তারিখ ২২.১৫ ঘটিকার সময় জেলার শাজাহানপুর থানাধীন বয়রাদিঘী রাস্তার মাথা নামক স্থানে ১০ গ্রাম হেরোইনসহ আসামী ১। মোঃ সাইদুজ্জামান @ সাঈদী আলম (৪০) পিতা-মৃত ছফের উদ্দিন, সাং-দাড়িকামারী ২। মোঃ আতিক (২৬) পিতা-মোঃ মুনছুর রহমান, সাং-সাবরুল (বাঘিনীপাড়া), উভয় থানা-শাজাহানপুর, জেলা-বগুড়াদ্বয়কে গ্রেফতার করা হয়।

অপর একটি টিম ইং ০২/০৬/২০২৩ তারিখ ২২.১৫ ঘটিকার সময় জেলার সদর থানাধীন সাতমাথা টু রানার প্লাজাগামী পাকা রাস্তায় শহীদ খোকন শিশু উদ্যানের মেইন গেটের সামনে হইতে ৬৫ বোতল ফেন্সিডিলসহ আসামী ১। মোঃ মোমিনুল ইসলাম (২৮), পিতা মৃত সেতাব উদ্দীন, মাতা মৃত জাহানারা, সাং-পিরোজপুর মধ্যপাড়া, ২। মোঃ রিপন আলী (২৪), পিতা মোঃ বেনজির আলী, মাতা মোছাঃ বগিয়ারা বেগম, সাং-উপরচকপাড়া, উভয় থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জদ্বয়কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে শাজাহানপুর ও সদর থানায় পৃথক মামলা রুজু পূর্বক আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রকাশ থাকে যে, ধৃত আসামী ১। মোঃ সাইদুজ্জামান @ সাঈদী আলম এর বিরুদ্ধে ইতিপূর্বে ৮টি এবং ধৃত আসামী ২। মোঃ আতিক এর বিরুদ্ধে ইতিপূর্বে ১টি মামলা রয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ