৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে সফর, ১৪৪৮ হিজরি

বগুড়ায় বালু ভর্তি ট্রাকে মিলল ৮০ কেজি গাঁজা

spot_img

বগুড়ায় বালুভর্তি একটি ট্রাক থেকে প্রায় ৮০ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বগুড়া-রংপুর মহাসড়কের টিএমএসএস এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ অভিযান চালানো হয়। আটক রবিউল ইসলাম (২৫) দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রংপুর থেকে বগুড়াগামী একটি বালুভর্তি ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় ট্রাকের বালুর নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা তিনটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়।

পরে বস্তাগুলো খুলে মোট ৮০ কেজি গাঁজা পাওয়া যায়।

এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে। ঘটনাস্থল থেকেই রবিউল ইসলাম নামে একজনকে আটক করা হয়।

 

ওসি ইকবাল বাহার বলেন, “উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় ৮০ কেজি। এ ঘটনায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।”

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ