৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

বগুড়ায় বাসচাপায় হাফিজুর রহমান নামে একজন শিক্ষকের মৃত্যু হয়েছে।

spot_img

বুধবার (২৪ মে) সকাল ১০টার দিকে শহরের ঝোপগাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়কে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
হাফিজুর রহমান ধুনট উপজেলার মিজান সরকারের ছেলে এবং দিনাজপুরের ঘোড়াঘাট সরকারি ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক।
বগুড়া উপশহর ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আফজাল হোসেন জানান, হাফিজুর রহমান সকালে বাসা থেকে কলেজে উদ্দেশ্য বের হন। ঝোপগাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী একটি বাসের চাপায় ঘটনাস্থলে মারা যান।
তিনি আরো বলেন, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । এ ব্যাপারে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ