১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি

বগুড়ায় শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ ১০১ জনের বিরুদ্ধে হত্যা মামলা করলেন সেকেন্দার আলী।

spot_img

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বগুড়ায় শিক্ষক সেলিম হোসেন নিহতের ঘটনায় আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা,দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ১০১ জনের বিরুদ্ধে হত্যা মামলা করছে নিহত সেলিম হোসেনের বাবা সেকেন্দার আলী।

নিহত সেলিম হোসেনের বাড়ি জেলার শিবগঞ্জ উপজেলার পীরব ইউনিয়নের বাসিন্দা।

শুক্রবার(১৬ আগষ্ট)বগুড়া সদর থানায় ১০১ জনের নাম উল্লেখ করে ও ৩৫০ জনের অজ্ঞাত নামে এ মামলা হয় বলে জানা যায়।

মামলার আসামিদের মধ্যে আওয়ামী লীগের ২ জন সাবেক সংসদ সদস্য, ৫ জন উপজেলা চেয়ারম্যান, ২ জন মেয়র, বগুড়া পৌরসভার ৮ জন কাউন্সিলর, ১০ জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ২৫ জনপ্রতিনিধি আছেন।এদের মধ্যে বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি  মজিবর রহমান মজনু,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  রাগেবুল আহসান সহ জেলার শীর্ষ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। 

মামলা আজহার সূত্রে জানা যায়,এজাহারে উল্লেখ করা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৪ আগস্ট বেলা তিনটার দিকে বগুড়া শহরের সাতমাথায় স্টেশন সড়কে আইএফআইসি ব্যাংকের সামনে আওয়ামী লীগের সাবেক ওই দুই সংসদ সদস্যসহ সাত নেতার নেতৃত্বে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এ সময় তারা ককটেল ও পেট্রোলবোমা হামলা চালান। হামলায় শিক্ষক সেলিম হোসেন রক্তাক্ত হন। বগুড়া পৌরসভার কাউন্সিলর আবদুল মতিন সরকার ও আমিনুল ইসলাম রামদা দিয়ে কুপিয়ে এবং কাউন্সিলর আরিফুর রহমান হকিস্টিক দিয়ে পিটিয়ে তাঁকে জখম করেন। পরে অন্য হামলাকারীরা অস্ত্র দিয়ে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান,মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে খুনের নির্দেশদাতা বলে উল্লেখ করে মামলা করেছে সেকেন্দার আলী।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ