৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বগুড়ার মাটিডালী নামাপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, প্রেমিক বাড়ী থেকে আত্মগোপন।

spot_img

শাজাহানপুর বার্তা ডেস্ক রিপোর্ট:
বগুড়া সদর উপজেলা মাটিডালী নামাপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক প্রেমিকা। প্রেমিক বাড়ী থেকে আত্মগোপন করেছেন।

বুধবার (৭ জুন ) সকাল থেকে উপজেলার মাটিডালী নামাপড়া এলাকার প্রেমিক সুমনের বাড়িতে অবস্থান নিয়েছেন প্রেমিকা মনি আক্তার মনিষা। প্রেমিক সুমন বগুড়া সদর উপজেলা মাটিডালী নামাপাড়া গ্রামের মোঃ আবদুল খালেক এর ছেলে। ভুক্তভোগী একই এলাকার মোয়াজ্জেম হোসেনের মেয়ে মনি আক্তার মনিষা।

ঘটনার পর প্রেমিক সুমন বাড়ি থেকে আত্মগোপন করেছেন।

প্রেমিকা মনি আক্তার মনিষা জানান, তিন বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। প্রেমের ফাঁদে ফেলে প্রেমিক সুমন তাকে একাধিকবার ধর্ষণ করেছে। সম্প্রতি বিষয়টি পরিবার জেনে যায়।
এরপর থেকেই মনিষা বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন তিনি। কিন্তু তাতে রাজি হননি প্রেমিক। এখন সেই সম্পর্ক অস্বীকার করছে প্রেমিক। তার পরিবারও এই সম্পর্ক মানতে নারাজ।
এই পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে গিয়ে তিনি অনশন শুরু করেছেন। প্রেমিক বিয়ে না করলে আত্মঘাতি হবেন বলেও জানান মনিষা।

পলাতক থাকায় এ নিয়ে প্রেমিক সুমনের মন্তব্য পাওয়া যায়নি। তবে তার মা বলেন, তার ছেলের সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্ক নেই। তবে একই সঙ্গে চলা ফিরা সুবাদে তাদের মধ্যে বন্ধুত্ব রয়েছে।

এ বিষয়ে বগুড়া পৌরসভা ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন রাজু ঘটনার স্থলে অবস্থিত হয়ে বিষয়টি নিয়ে উভয় পরিবারের মধ্যে আলোচনা সাপেক্ষে দুই পক্ষকে মীমাংসার জন্য পরামর্শ দেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ