২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে আবেগঘন পরিবেশে প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদের অবসরজনিত বিদায় সংবর্ধনা

spot_img

আবেগঘন পরিবেশে প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদের অবসরজনিত বিদায় সংবর্ধন
বগুড়া, নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ কর্মময় জীবনের ইতি টেনে অবসরে গেলেন শাজাহানপুর উপজেলার ভোমরকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদ। তাঁর অবসরজনিত বিদায় সংবর্ধনা উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় আবেগ, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার মিলনমেলায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আব্দুল কাইয়ুম। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সুভেন্দ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিতোষ চন্দ্র সরকার, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াহেদ ও উর্মি তালুকদার, উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) ইন্সট্রাক্টর মহিন্দ্র নাথ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজ (১২০৪৮) উপজেলা শাখার সভাপতি তাইজুল ইসলাম, মাঝিড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমানসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, মোঃ হারুনুর রশিদ শুধু একজন শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন শিক্ষার্থীদের অভিভাবক, পথপ্রদর্শক ও প্রেরণার বাতিঘর। তাঁর দক্ষ নেতৃত্বে বিদ্যালয় শিক্ষা, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমে অনন্য উচ্চতায় পৌঁছেছে।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা ফুল ও শুভেচ্ছা কার্ড দিয়ে প্রিয় প্রধান শিক্ষককে বিদায় জানায়। অনেকের চোখে ছিল অশ্রু, কণ্ঠে কৃতজ্ঞতার ভাষা। বিদায়ী বক্তব্যে মোঃ হারুনুর রশিদ বলেন, “এই বিদ্যালয় আমার পরিবার। আপনাদের ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।”
শেষে তাকে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ