১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আজ মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বগুড়ার মীর শাহে আলম

spot_img

দীর্ঘদিনের আক্ষেপ ঘুচিয়ে অবশেষে মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন বগুড়ার একজন প্রতিনিধি। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মীর শাহে আলম আজ (মঙ্গলবার) নতুন মন্ত্রিসভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন

মীর শাহে আলম বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এবং শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। স্থানীয় রাজনীতিতে সংগঠক ও তৃণমূলভিত্তিক নেতা হিসেবে তার পরিচিতি রয়েছে।

বগুড়ার রাজনৈতিক ইতিহাসে মন্ত্রিত্বের সুযোগ খুব একটা আসেনি। সর্বশেষ ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া সদর আসন থেকে নির্বাচিত অ্যাডভোকেট মজিবর রহমান অর্থ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। এরপর দীর্ঘ সময় ধরে জেলার আর কেউ মন্ত্রিসভায় স্থান পাননি। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে আক্ষেপ ছিল।

এই প্রেক্ষাপটে মীর শাহে আলমের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণকে বগুড়াবাসী ইতিবাচক হিসেবেই দেখছেন। বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল জানান, দীর্ঘদিন পর বগুড়ার মানুষ মন্ত্রিত্বের স্বাদ পেতে যাচ্ছে—এটি জেলার জন্য আনন্দের খবর।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সরাসরি তৃণমূল উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট। ফলে এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে মীর শাহে আলমের সামনে যেমন সুযোগ রয়েছে, তেমনি চ্যালেঞ্জও কম নয়।

এখন দেখার বিষয়, জাতীয় দায়িত্ব পালনের পাশাপাশি তিনি কতটা কার্যকরভাবে জেলার উন্নয়ন প্রত্যাশা পূরণ করতে পারেন। তবে আপাতত বগুড়ায় বইছে আনন্দ ও আশাবাদের হাওয়া।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ