১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে উচ্চশিক্ষা ও আগামীর ক্যারিয়ার বিষয়ক ছাত্র সংলাপ অনুষ্ঠিত

spot_img

বগুড়ার শাজাহানপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে “ছাত্র সংলাপ: উচ্চশিক্ষা ও আগামীর ক্যারিয়ার” শীর্ষক এক আলোচনা সভা শনিবার (১৬ মে) উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার পরিকল্পনা ও ভবিষ্যৎ প্রস্তুতি নিয়ে শিক্ষার্থীদের মাঝে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি এবং শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আশিক ইকবাল।
বগুড়া জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মাহির শাহরিয়ার (সম্পদ) আয়োজনে অনুষ্ঠানে উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মশিউর রহমান রকিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ শক্তি। তাদের সঠিক দিকনির্দেশনা, দক্ষতা উন্নয়ন ও মানসম্মত শিক্ষার সুযোগ নিশ্চিত করা সময়ের দাবি। পাশাপাশি শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষা ও বাস্তবমুখী দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ