৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

: শাজাহানপুরে জামায়াতে ইসলামীর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

spot_img

ঈদুল ফিতর উপলক্ষে বগুড়ার শাহজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পূর্ণমিলনী  শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি আশেকপুর ইউনিয়নের জোড়া মাদ্রাসার হলরুমে আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আশেকপুর ইউনিয়ন আমীর মো. নজরুল ইসলাম মাস্টার এবং সঞ্চালনা করেন মাওলানা এনামুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাহানপুর উপজেলা আমীর মাওলানা আব্দুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুল লতিফ, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম ও মাওলানা আনোয়ারুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে ঈদের তাৎপর্য তুলে ধরে মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ