২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

spot_img

বগুড়ার শাজাহানপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকসহ দুইজন নিহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার গোহাইল ইউনিয়নের বগুড়া-নাটোর মহাসড়কের শালিখা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাগেরহাট জেলার ভজনখালি গ্রামের কাঞ্চন আলী হাওলাদারের ছেলে ট্রাকচালক শহিদুল হাওলাদার (২৯) এবং কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার মাহাতাব আলীর ছেলে পেঁয়াজ ব্যবসায়ী মোহাম্মদ আলী মোল্লা (৭৩)।
স্থানীয়রা জানান, রংপুর থেকে দক্ষিণাঞ্চলগামী একটি তামাকবোঝাই ট্রাক এবং কুষ্টিয়া থেকে উত্তরাঞ্চলগামী পেঁয়াজবোঝাই ট্রাক শালিখা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তামাকবাহী ট্রাকের চালক শহিদুল হাওলাদার ও পেঁয়াজ ব্যবসায়ী মোহাম্মদ আলী মোল্লার মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও শাজাহানপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
কুন্দার হাইওয়ে থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, ট্রাকচালকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর মরদেহটি মর্গে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ