২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে নিখোঁজের পাঁচ দিন পর প্রতিবন্ধী শিশুর লা*শ উদ্ধার

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলার রানীহাট বয়রাদীঘি গ্রামে নিখোঁজের পাঁচ দিন পর তাওহীদ হাসান (৩) নামের শারীরিক প্র’তিব’ন্ধী এক শিশুর লা*শ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গত পাঁচ দিন আগে বাড়ির পাশ থেকে শিশুটি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। আজ সকালে বাড়ির সন্নিকটের একটি পুকুরে তার ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পুলিশ লা*শ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ বিষয়ে শাজাহানপুর থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ তৌহিদুল ইসলাম সংবাদ বুলেটিনকে জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ