২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে হেরোইন ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য এবং ডাকাতির প্রস্তুতিতে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

থানা পুলিশ জানায়, গত বুধবার ও বৃহস্পতিবার শাজাহানপুর থানা পুলিশের একাধিক দল পৃথক পৃথক অভিযান পরিচালনা করে জিআর ও নন-জিআর মামলার ১৪ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের মধ্যে নারী ও আইন সংঘাতে জড়িত একজন শিশু রয়েছে।
অভিযানের অংশ হিসেবে শাজাহানপুর থানাধীন চোপীনগর ইউনিয়নের বড়ইতলা এলাকায় মো. আনোয়ার নার্সারির সামনে থেকে ১০ গ্রাম হেরোইনসহ উত্তরবঙ্গের শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত রবিউল ইসলাম ওরফে ভোট (৬০)কে গ্রেপ্তার করা হয়।
এছাড়া আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ মো. আরিফ (৩৫)কে আটক করা হয়।
অপরদিকে ডাকাতির প্রস্তুতিকালে বগুড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের বেজোড়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে মো. নাহিদ ইসলাম (২৪) ও মো. বিপুল হাসান (২৩) নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত ও ঘটনাস্থল থেকে চাকু, হাসুয়া, রশি ও বাটাম উদ্ধার করা হয়।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, নিয়মিত মামলাসহ  সব মিলিয়ে গ্রেপ্তারকৃত ২২ জনকে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরো বলেন, মাদক, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ