১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে ফুটবল উন্মাদনা, শহীদ জিয়া টুর্নামেন্টের ফাইনালে জনসমুদ্র

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলার ডোমনপুকুরে সবুজ ছায়া সিটি ক্লাবের উদ্যোগে আয়োজিত শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জুন) বিকেলে ডোমনপুকুর ঐতিহাসিক খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ উপভোগ করতে বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক মাঠে ভিড় করেন। আট দলীয় এ টুর্নামেন্ট ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ। তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে। সুস্থ ও সচেতন সমাজ গঠনে তরুণদের খেলাধুলার প্রতি আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দীন হারেজ, আবু শাহিন সানি, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও বগুড়া জেলা জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট গোলাম মোস্তফা মজনু, মাঝিরা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আজাদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান আজাদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বাবলু মণ্ডল, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আবু হুরায়রাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী দর্শক এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ