৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে বিএনপি সভাপতি এনামুল হক শাহীনের উদ্যোগে দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

spot_img

শাকিল আহমেদ:
বগুড়ার শাজাহানপুর উপজেলায় গরিব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) দিনব্যাপী উপজেলার ৯টি ইউনিয়নে এই কার্যক্রম পরিচালনা করেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হারেজ উদ্দিন হারেজ, সহ-সভাপতি মোজাফফর হোসেন, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আজাদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, মাঝিড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন, ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ মিজানুর রহমান এবং সহ-সভাপতি ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ঈদের উপহার পেয়ে উপকারভোগী গরিব ও অসহায় মানুষরা আনন্দ প্রকাশ করেন এবং এ উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ