
বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীনের ব্যক্তিগত উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ মার্চ) তার নিজ বাসভবনে এ আয়োজন করা হয়।
সাংবাদিক, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, বগুড়া জেলা নির্বাহী কমিটির সদস্য আলী হায়দার তোতা, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, সহ-সভাপতি মুঞ্জুর কাদের মন্টু, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার ও যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাউয়ূম, বিএনপি নেতা মোশাররফ হোসেন প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন শাজাহানপুর প্রেসক্লাব-এর সভাপতি জিয়াউর রহমান, সাবেক সভাপতি শাহাদাত হোসেন, শাজাহানপুর থানা কমিউনিটি পুলিশিং ফোরাম-এর সভাপতি মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ জাফর আলমগীর উপস্থিত ছিলেন।
এছাড়াও সংবাদ বুলেটিন পত্রিকার প্রকাশক মো. মঞ্জুরুল ইসলাম রিপন, শাজাহানপুর প্রেসক্লাবের সহ-সভাপতি শাহীন আলম, সাংবাদিক মিজানুর রহমান, সানোয়ার হোসেন, আব্দুল ওয়াহাব, সুজন, হান্নান, তৌফিক, কাউয়ূম, মহিউদ্দিন, শাকিলসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা অংশ নেন।
ইফতার পূর্বে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো এবং উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ফজলুল হক রতনের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি আয়োজক এনামুল হক শাহীনের মরহুম পিতা-মাতার আত্মার মাগফিরাত কামনা করা হয়।
অনুষ্ঠান শেষে অতিথিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।




