৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে হাজী সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলার সুলতানগঞ্জ, খোট্রাপাড়া, মাদলা ইউনিয়ন হাজী সমিতির উদ্যোগে ৫ শতাধিক হাজী ও ধর্মপ্রান মানুষের অংশগ্রহণে হাজী সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে উপজেলার মাদলা বাজারে হাজী কমপ্লেক্সে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে সুলতানগঞ্জ, খোট্রাপাড়া, মাদলা ইউনিয়ন হাজী সমিতির সভাপতি মুফতি আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলি) নব-নির্বাচিত সংসদ সদস্য মোর্শেদ মিল্টন। সমাবেশে উদ্বোধনী বক্তব্য রাখেন হাজী সমিতির প্রধান উপদেষ্টা মোহাম্মদ আলী, স্বাগত বক্তব্য রাখেন হাজী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালিক।

‎সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, ছাত্র দলের বগুড়া জেলা সাধারণ সম্পাদক এম,আর হাসান পলাশ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দীন হারেজ ও আবু শাহীন সানী প্রমুখ।

‎অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মৃত্য ২৪ জন হাজীর রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ