
বগুড়ার শাজাহানপুরে ৩৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. মামুন হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে উপজেলার আশেকপুর ইউনিয়নের পারতেখুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মামুন হোসেন ওই এলাকার মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে।
পুলিশ জানায়, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মামুন হোসেনকে আটক করে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
শাজাহানপুর থানার সেকেন্ড অফিসার আবু জাররা বিষয়টি নিশ্চিত করে সংবাদ বুলেটিনকে বলেন, ট্যাপেন্টাডল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিষিদ্ধ একটি ট্যাবলেট। এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে তাকে আদালতে পাঠানো হবে।




