১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সান্তাহারে কুড়িগ্রাম ট্রেনের মালবাহী বগি লাইনচ্যুত, যাত্রীদের ভোগান্তি

spot_img

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে প্রবেশের সময় ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের পেছনের একটি মালবাহী বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে ওই লাইনে ২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। রাত ৯ টা ১২ মিনিটে ঢাকার উদ্দেশ্যে সান্তাহার স্টেশন থেকে ত্যাগ করে ট্রেনটি।

রেলওয়ে সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়ের প্রায় সাত ঘণ্টা বিলম্বে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে প্রবেশ করছিল। সন্ধ্যা ৭টার দিকে স্টেশনে প্রবেশের সময় ট্রেনটির পেছনের মালবাহী বগিটি লাইনচ্যুত হয়। বগিটি রেললাইন থেকে সরে গিয়ে পাশের লাইনের দিকে চলে যায়। খবর পেয়ে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে লাইনচ্যুত বগিটি সরানো এবং রেললাইন সচল করার কাজ শুরু করেন। ২ ঘণ্টায় চেষ্টায় সাময়িক মেরামত করে রাত ৯ টা ১২ মিনিটে সান্তাহার স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এ ঘটনায় কোনো যাত্রী বা ট্রেনের কর্মী আহত হননি। তবে লাইনচ্যুতির কারণে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকায় স্টেশনে অপেক্ষমাণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন মাস্টার খাতিজা খাতুনের বক্তব্য জানতে তাঁর কার্যালয়ে গেলে কক্ষটি তালাবদ্ধ পাওয়া যায়। ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এদিকে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় রিলিফ ট্রেনকে খবর দেওয়া হয়েছে। উদ্ধারকাজ শেষ হলে সংশ্লিষ্ট সব লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

তারিখ ০৭-০৯-২৬ইং

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ