
বগুড়ায় বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বগুড়া জেলা শাখার সভাপতি ডা. সামির হোসেন মিশু জামিনে কারামুক্ত হয়েছেন।
সোমবার সকালে বগুড়া জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তানজীম আল মিজবাহ জানান, রোববার বগুড়া জেলা জজ আদালতে জামিন আবেদনের শুনানি শেষে আদালতের ভারপ্রাপ্ত বিচারক কৌশিক আহমেদ তার জামিন মঞ্জুর করেন।
এর আগে গত ২৩ জুন রাত সাড়ে ১১টার দিকে বগুড়ার শেরপুর উপজেলা সদরের মকটেল নামের একটি চাইনিজ রেস্টুরেন্ট থেকে ডা. সামির হোসেন মিশুকে আটক করে পুলিশ। পরে তাকে বগুড়া সদর থানায় দায়ের হওয়া জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।




