২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ধুনটে স্ত্রীর উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা

spot_img

নিয়ামুল ইসলাম , ধুনট (বগুড়া):

স্ত্রীর উপর অভিমান করে শাহীন আলম(২২) নামের এক ব্যাক্তি আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। সে বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের পাঁচথুপী গ্রামের কবির হোসেনের ছেলে।

স্থানীয়সুত্রে জানা যায়, ছোট বেলা থেকে উপজেলার হোসেনপুর গ্রামের মৃত সোহরাব আলী আকন্দের ছেলে মামা আব্দুল হালিমের বাড়িতে বড় হয় শাহীন আলম। বিয়ের পর তিনি স্ত্রীকে নিয়ে ওখানেই বসবাস করতেন। গত ১২ মে শুক্রবার সকাল ১১টায় স্ত্রীর উপর অভিমান করে কীটনাশক সেবন করে শাহীন আলম। পরে বাড়ির লোকজন তাকে দ্রুত বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে গত ১৫ মে বুধবার রাত ৮টায় শাহীন আলমকে বাড়িতে নিয়ে আসে তার পরিবার। বাড়িতে নিয়ে আসার পর একই তারিখ রাত ১১টায় শাহীন আলম মারা যায়।

ধুনট থানার অফিসার ইনচার্জ জানান, ঘটনাস্থল পরিদর্শন করে লাশ থানা হেফাযতে রয়েছে। মঙ্গলবার ময়না তদন্তের জন্য পাঠানো হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ