৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

ধুনটে পুকুরে ডুবে বুদ্ধিপ্রতিবন্ধীর আলমের মৃত্যু

spot_img

নিয়ামুল ইসলাম , ধুনট (বগুড়া):

বগুড়ার ধুনটে পুকুরে ডুবে আলমগীর হোসেন ওরফে আলম পাগলা (৪৫) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। ১২ মে শুক্রবার সকাল ১১টায় উপজেলার ছোট এলাঙ্গী গ্রামের আবুল হোসেন খোকার পুকুরের পানি থেকে আলমের ভাসমান মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশ। নিহত আলম ওই ইউনিয়নের খোকশাহাটা গ্রামের আবুল হোসেন প্রামাণিকের ছেলে।

জানা যায়, গত বৃহস্পতিবার বিকেল থেকে বৃষ্টিপাত শুরু হওয়ার পর রাতের কোনো একসময় পুকুরে ডুবে তার মৃত্যু হয় বলে ধারনা করছেন স্থানীয়রা। আলম প্রায়ই পুকুরের পানিতে নেমে ২/৩ ঘন্টা ভিজে থাকতো। পানিতে নেমে থাকা দির্ঘদিনের অভ্যাসগত কারনেও ঝড়ের সময় এমন দুর্ঘটনা ঘটতে পারে বলেও স্থানীয়রা মনে করেন।

এলাকায় আলম পাগলা নামে পরিচিতি হলেও মুলত সে জন্মগতভাবে বুদ্ধিপ্রতিবন্ধী ছিলো। মানসিক ভারসাম্যহীনভাবে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতো বলে তথ্য নিশ্চিত করেছেন সস্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেলনহক।

ধুনট থানার ওসি রবিউল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আলমের ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই আলমের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ