১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নন্দীগ্রামে বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপন

spot_img

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, আনন্দ শোভাযাত্রা ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বগুড়ার নন্দীগ্রামে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় গ্রামবাংলার মাটির তৈরি বাসনসহ রঙিন বেলুন ও ফেস্টুন ব্যবহারের মাধ্যমে এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করা হয়।

শোভাযাত্রা শুরুর আগে থেকেই ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রঙিন বৈশাখী পোশাকে সজ্জিত হয়ে নতুন বছরকে স্বাগত জানাতে উপজেলা চত্বরে সমবেত হন।

পরে বেলা ১২টায় বৈশাখী মেলার ফিতা কেটে উদ্বোধন করেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা কৃষি অফিসার গাজিউল হক, উপজেলা প্রাণিসম্পদ অফিসার কল্পনা রানী রায়, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী ও আব্দুল হাকিম, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে. এম. শফিউল আলম সুমন, পৌর কৃষক দলের সভাপতি ও সাবেক মেয়র সুশান্ত কুমার শান্ত, বুড়ইল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, নন্দীগ্রাম সদর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম কামাল, থালতামাজগ্রাম ইউপি চেয়ারম্যান , আব্দুল মতিন, ভাটগ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী নুর নবী খান, প্রাথমিক শিক্ষা অফিসার এস. এম. সারোয়ার জাহান, প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার মোঃ ফজলুল করিম, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান, নন্দীগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান এবং উপজেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য মামুন আহম্মেদ সহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

শোভাযাত্রা শেষে উপজেলা অডিটোরিয়ামে নববর্ষ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ