১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বগুড়ায় ইউএনও-এসিল্যান্ডের বাসভবনেও ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ২

spot_img

বগুড়ার শেরপুরে গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনায় ‘জয় বাংলা’ স্লোগান লেখার ঘটনা ঘটেছে। লাল ও কালো রঙে লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারি কমিশনারের (ভূমি) সরকারি বাসভবনসহ সরকারি একাধিক দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালের সাইনবোর্ড, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এবং ঢাকা-বগুড়া মহাসড়কের সড়ক বিভাজকে এই ¯েøাগান লেখা হয়। পরে খবর পেয়ে পুলিশ ওইসব স্থানে গিয়ে কালো রঙ দিয়ে তা ঢেকে দেওয়ার চেষ্টা চালায়। বুধবার (১৮নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এই চিত্রই দেখা যায়। ঘটনাটি নিয়ে শহরজুড়ে আলোচনা-সমালোচনার পাশাপাশি সাধারণ মানুষের আতঙ্ক তৈরী হয়েছে। এদিকে ওই  স্লোগান লেখার ঘটনায় জড়িত সন্দেহে গতকাল বিকেলে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- উপজেলার ভবানীপুর ইউনিয়নের বড়াইদহ গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৪০) ও পৌর শহরের উলিপুর এলাকার লিটন সরকারের ছেলে নাঈমুল হক সুমন (২৬)।

সরেজমিনে দেখা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান হিমু ও সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুনের (ভূমি) সরকারি বাসভবনের দেয়াল, মহাসড়ক-সংলগ্ন উপজেলা পরিষদের প্রধান ফটক এবং উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ের গেট ও দেয়ালে লাল রঙে ‘জয় বাংলা’ লেখা হয়েছে। এছাড়া গাড়ীদহ ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে, উপজেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট, শেরপুর টাউনক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজের প্রধান ফটক এবং মজিবুর রহমান বালিকা স্কুলের প্রধান ফটক, জেলা পরিষদ অডিটোরিয়াম-সংলগ্ন চক্ষু হাসপাতালের সাইনবোর্ডে একই  স্লোগান লেখা দেখা গেছে। তাছাড়া ঢাকা-বগুড়া মহাসড়কের থানা রোড এলাকায় সড়ক বিভাজকের দুই পাশে, বিভিন্ন সাইনবোর্ডের নিচে এবং মহাসড়ক-সংলগ্ন দেয়ালেও ‘জয় বাংলা’ স্লোগান লেখা হয়েছে। তবে এসব স্লোগান  কারা, কখন এবং কী উদ্দেশ্যে লিখেছে, তা জানা না গেলেও এই উপজেলায় আওয়ামীলীগের সাংগঠনিক ভিত শক্ত থাকায় সেটি জানান দিয়েছে দলের নেতাকর্মীরা এমনটাই মন্তব্য স্থানীয়দের।

বিষয়টি সম্পর্কে বক্তব্য জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন ঘটনাটি শুনেছেন বলে মন্তব্য করে বলেন, তবে কে বা কারা এসব লিখেছে, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সেইসঙ্গে এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও দাবি করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু বলেন, বিষয়টি নিয়ে পুলিশের আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ