১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বগুড়া সোনাতলায় সুজা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

spot_img

গোলাম আজম, স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলায় সুজাউল হক সুজা হত্যা মামলার প্রধান আসামি আব্দুল মালেক (৪০) কে গ্রেফতার করেছে র‌্যাব-১ ও র‌্যাব-১২ এর যৌথ একটি আভিযানিক দল।

গ্রেফতারকৃত ব্যক্তি, বগুড়ার সোনাতলা উপজেলার দক্ষিণ আটকরিয়া এলাকার মৃত নান্নু মিয়ার ছেলে আব্দুল মালেক (৪০)।

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১ মে) দিবাগত রতে ঢাকার উত্তরা এলাকায় অভিযান চলিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব ১ ও ১২ এর একটি যৌথ আভিযানিক দল। এরপর মঙ্গলবার তাকে বগুড়ার সোনাতলা থানায় হস্তান্তর করা হয়।

এর আগে, সুজাউল হক সুজার সঙ্গে দীর্ঘদিন ধরে বসতবাড়ীর সীমানা নিয়ে ঝগড়া ছিল আব্দুল মালেকের। চলতি বছরের ২৪ এপ্রিল কথাকাটাকাটির একপর্যায়ে সুজাকে লাঠি দিয়ে একাধিক আঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে তাকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় পরের দিন আব্দুল মালেককে প্রধান আসামি করে নিহতের স্ত্রী বাদি সোনাতলা থানায় একটি মামলা দায়ের করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ