২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ইউএনও তাইফুর রহমান

spot_img

পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মহান আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগের মাস—এমন মন্তব্য করে শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাইফুর রহমান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলা বাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, রমজান মাস আমাদের ধৈর্য, সহমর্মিতা ও ত্যাগের শিক্ষা দেয়। সারা মাস সিয়াম সাধনার মাধ্যমে মানুষ নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে এগিয়ে যায়।
তিনি আরও বলেন, রমজানের শেষে খুশির বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। এই ঈদ সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এই কামনা করেন তিনি। ধনী-গরীব, ছোট-বড় সকল ভেদাভেদ ভুলে গিয়ে মহান আল্লাহ তা’আলার সন্তুষ্টির জন্য পরস্পরকে ক্ষমা করা এবং হিংসা-বিদ্বেষ পরিহার করে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ইউএনও।

তাইফুর রহমান বলেন, ঈদ হোক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার অনন্য উপলক্ষ। তিনি সকলের সার্বিক মঙ্গল ও শান্তি কামনা করেন।

শেষে তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন—“ঈদ মোবারক।”

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ