২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানে আ.লীগ নেতাসহ ৩ জন গ্রেপ্তার

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানে একজনসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুব-ক্রীড়া সম্পাদক মো. বশির আহম্মেদ ওরফে দুলু (৪৫)। তিনি রহিমাবাদ (বি-ব্লক) গ্রামের বাসিন্দা এবং মৃত জনাব আলী মন্ডলের ছেলে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে সংবাদ বুলেটিনকে জানান, ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া থানার নিয়মিত মামলার আরও দুই আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করে আজ মঙ্গলবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ