২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে আচরণবিধি লঙ্ঘনে মোবাইল কোর্ট, ব্যানার উচ্ছেদ ও জরিমানা

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলায় নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মির নেতৃত্বে মাদলা ও খোট্টাপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন স্থানে টাঙানো অবৈধ নির্বাচনী ব্যানার ও ফেস্টুন উচ্ছেদ করা হয়।
এ ছাড়া চাঁচাইতারা বাজার এলাকায় ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের রেজিস্ট্রেশন ব্যতীত মোটরসাইকেল চালানোর দায়ে সড়ক পরিবহণ আইন, ২০১৮ অনুযায়ী এক ব্যক্তিকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নিবার্হী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি সংবাদ বুলেটিনকে বলেন, আচরণবিধি বাস্তবায়ন ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ