২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শেরপুরের মঈন ৪৬তম বিসিএসে এএসপি সুপারিশপ্রাপ্ত

spot_img

৪৬তম বিসিএসে (৬ষ্ঠ) সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন বগুড়ার শেরপুর উপজেলার কৃতি সন্তান কে. এম. মঈন। এর আগে ৪৫তম বিসিএসেও (৪৭তম) প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন তিনি। ধারাবাহিক এ সাফল্যে পরিবার ও এলাকাবাসীর মাঝে বইছে আনন্দের বন্যা।

জানা যায়, মঈন ২০১৩ সালে এসএসসি এবং ২০১৫ সালে শেরপুরের ঐতিহ্যবাহী পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। ছাত্রজীবন থেকেই তিনি ছিলেন মেধাবী ও পরিশ্রমী। কঠোর অধ্যবসায় ও লক্ষ্যভিত্তিক প্রস্তুতির মাধ্যমে বিসিএস পরীক্ষায় এই কৃতিত্ব অর্জন করেন।

তার এ অর্জনে শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী গর্ব প্রকাশ করেছেন। অনেকেই আশা করছেন, প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের মাধ্যমে তিনি দেশ ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
শেরপুরবাসীর প্রত্যাশা, কে. এম. মঈনের এই সাফল্য আগামী প্রজন্মকে উচ্চশিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে আরও অনুপ্রাণিত করবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ